জাতীয় বিশ্ববিদ্যালয় সাময়িক সার্টিফিকেট/মূল সার্টিফিকেট/নম্বরপত্র আবেদন ফরম।

National University Provisional Certificate Application Form Download.


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্তীর্ণ শিক্ষার্থীদের অনেক সময় জরুরি প্রয়োজনে সাময়িক সার্টিফিকেট (Provisional Certificate), নম্বরপত্র (Marksheet), মূল সার্টিফিকেট (Original Certificate) অথবা হারিয়ে যাওয়া প্রবেশপত্রের দ্বিনকল কপি উত্তোলনের প্রয়োজন হয়। আজকের পোস্টে আমরা জানাবো কীভাবে আপনি খুব সহজেই এই ফরমগুলো ডাউনলোড করে আবেদন সম্পন্ন করতে পারেন।


আবেদন ফরমের মাধ্যমে যা যা উত্তোলন করা যাবে:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত এই একক ফরমের মাধ্যমে আপনি নিচের ডকুমেন্টগুলোর জন্য আবেদন করতে পারবেন:

  • সাময়িক সার্টিফিকেট (বাংলা অথবা ইংরেজি ভার্সন)
  • মূল সার্টিফিকেট
  • নম্বরপত্র / ট্রান্সক্রিপ্ট
  • দ্বিনকল প্রবেশপত্র (হারিয়ে গেলে বা নষ্ট হলে)


আবেদন করার প্রক্রিয়া:

১. ফরম সংগ্রহ: প্রথমেই নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনার কাঙ্ক্ষিত আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন। 

২. তথ্য পূরণ: ফরমে আপনার নাম, রেজিস্ট্রেশন নম্বর, সেশন এবং কলেজের নাম সঠিকভাবে লিখুন। 

৩. সত্যায়ন: সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের নিকট থেকে ফরমটি যথাযথভাবে সত্যায়িত করে নিন। 

৪. জমা দান: প্রয়োজনীয় কাগজপত্রসহ স্ক্যান করে (রেজিস্ট্রেশন কার্ড ও অন্যান্য ফটোকপি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট  ওয়েব সাইটে গিয়ে আবেদন করুন এবং ফি জমা দিন।

৪. ফি প্রদান: মোবাইল ব্যাংকিং অথবা সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করুন। 


আবেদন ফরম ডাউনলোড লিঙ্ক:

আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাময়িক সার্টিফিকেট বা নম্বরপত্রের আবেদন ফরমটি খুঁজছেন, তবে নিচের বাটন থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন।


[এখানে ক্লিক করে আবেদন ফরমটি ডাউনলোড করুন]



শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক আরও আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন LearnTechBD.com। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন।



Post a Comment

Previous Post Next Post