জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদের ছাড়পত্র (টিসি) গ্রহণের প্রয়োজনীয় নির্দেশনাবলী


national university tc rules, college transfer guide


জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) থেকে কলেজ পরিবর্তন বা টিসি (TC) নেওয়ার সহজ প্রক্রিয়া ও নিয়মাবলী নিয়ে ভাবছেন? এই ব্লগে আমরা আলোচনা করেছি কিভাবে অনলাইনে সঠিক নিয়মে ছাড়পত্রের জন্য আবেদন করবেন, আবেদন করতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টস লাগবে এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার সঠিক ধাপসমূহ। এই গাইডটি শেষ পর্যন্ত পড়ুন এবং কোনো রকম ঝামেলা ছাড়াই এক কলেজ থেকে অন্য কলেজে বদলি হওয়ার সঠিক উপায় জেনে নিন।


১.  শিক্ষার্থী স্নাতক ১ম বর্ষ উত্তীর্ণ হওয়ার পর- 

  • সরকারী কলেজ হতে সরকারি কলেজ ও বেসরকারি কলেজ এবং
  • বেসরকারি কলেজ হতে বেসরকারি কলেজে আবেদন করতে পারবে। 
বি.দ্র. বেসরকারি কলেজ হতে সরকারি কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করা যাবে না।


২.  অভিভাবকদের (পিতা/মাতা/স্বামী) বদলীজনিত কারণ:

  • চাকুরীরত অভিভাবক (পিতা/মাতা/স্বামী) অন্য জেলায় বদলী হলে;
  • পিতা/মাতা জীবিত না থাকলে/অসমর্থ হলে আইনানুগ অভিভাবকের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে;
  • শুধুমাত্র সরকারী, স্বায়ত্বশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অভিভাবকের বদলীজনিত কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে;
  • চাকুরীরত অভিভাবকের বদলীর আদেশ, যোগদানপত্র, চাকুরীর আইডি কার্ড ও অভিভাবকের সম্মতিপত্র আবেদনের সাথে সংযুক্তি করতে হবে।

৩.  বিবাহিতদের ক্ষেত্রে:

  • মেয়ে শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে (স্নাতক সম্মান/পাস শ্রেণীতে ভর্তির পর), সে ক্ষেত্রে বিবাহের কাবিননামা;
  • হিন্দু, খ্রীস্টান ও বৌদ্ধদের ক্ষেত্রে কাবিননামা না থাকলে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রত্যয়নপত্র;
  • স্বামী-স্ত্রীর যৌথ ছবি ও বিয়ের দাওয়াতপত্র, স্বামী যে প্রতিষ্ঠানে চাকুরি করেন তার প্রত্যয়নপত্র, যোগদানপত্র, জাতীয় পরিচয়পত্র/অন্য কর্মে নিয়োজিত তার প্রামাণ্যপত্র।

৪. শিক্ষার্থী তার স্থায়ী ঠিকানার নিকটবর্তী কলেজে/পার্শ্ববর্তী জেলার নিকটবর্তী কলেজে:

  • শিক্ষার্থী তার স্থায়ী ঠিকানার নিকটবর্তী কলেজে যৌক্তিক কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে;
  • যদি তার নিজ জেলার কোন কলেজে তার পঠিত বিষয়টি অধিভুক্তি না থাকে তাহলে পার্শ্ববর্তী জেলার নিকটবর্তী কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীর নিজের/পিতা/মাতা এর জাতীয় পরিচয়পত্র ও অভিভাবকের মতামত পত্র জমা দিতে হবে। কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনার যোগ্য মনে করলে ছাড়পত্র (টিসি) দিবেন।

৫.  অভিভাবকের মৃত্যুজনিত কারণ:

  • অভিভাবকের মৃত্যুজনিত কারণে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে, যদি অভিভাবক সদ্য মৃত্যুবরণ করেন সে ক্ষেত্রে ডাক্তার কর্তৃক ডেথ সার্টিফিকেট এর কপি অথবা চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে। অভিভাবকের মৃত্যুজনিত কারণে অভিভাবকের দায়িত্ব যার উপর অর্পিত হয়েছে তার সম্মতিপত্র তার পেশা ও কর্মস্থল সংক্রান্ত প্রামাণ্যপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি আবেদনের সাথে জমা দিতে হবে।

৬.  শিক্ষার্থী প্রতিবন্ধী হলে: 

  • শিক্ষার্থী প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী বিষয়ে সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদপত্র জমা দিতে হবে।

৭.  একই জেলায় অবস্থিত দুটি কলেজের মধ্যে ছাড়পত্র:

  • একই জেলায় অবস্থিত দুটি কলেজের মধ্যে ছাড়পত্রের অনুমোদন দেয়া যাবে না। তবে বিশেষ কারণবশত মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে উক্ত শর্ত শিথিলযোগ্য।

৮.  শতবর্ষী কলেজ: 

  • শতবর্ষী কলেজ হতে সকল সরকারি-বেসরকারি কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে কিন্তু শতবর্ষী ব্যতিত অন্য কোন সরকারি-বেসরকারি কলেজ শতবর্ষী কোন কলেজে ছাড়পত্রের জন্য আবেদন করতে পারবে না।

৯.  অধিভুক্তি সংক্রান্ত জটিলতা:

  • সংশ্লিষ্ট কলেজের শিক্ষা কার্যক্রম/বিষয়ের অধিভুক্তি স্থগিত হলে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর কর্তৃক প্রদত্ত অধিভুক্তি বাতিলের পত্র সংযুক্ত করতে হবে।

১০.  আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রসমূহ:

  • আবেদনের সাথে রেজিস্ট্রেশন কার্ড;
  • সংশ্লিষ্ট বর্ষের প্রবেশপত্র;
  • পরীক্ষার ফলাফল এবং
  • পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে।

বি.দ্র.  একজন শিক্ষার্থী ফলাফল প্রকাশের দিন থেকে ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে ছাড়পত্রের জন্য অনলাইনে আবেদন করতে পারবে এবং একজন শিক্ষার্থী একাধিকবার ছাড়পত্রনিতে পারবে না।

উল্লিখিত শর্তাবলীর সংযোজন-বিয়োজন, পরিমার্জনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই চূড়ান্তবলে গণ্য হবে।

সূত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়


টিসি আবেদন ফরম ডাউনলোড: Transfer Certificate (TC)


টিসির আবেদন ও প্রয়োজনীয় তথ্য ও সেবার জন্য যোগাযোগ করুন-

learntechbd.com


Post a Comment

Previous Post Next Post