রেজিষ্টেশন কার্ড সংশোধনের সাধারণ নিয়মাবলি:
- SSC এবং HSC সাটিফিকেটে ভূল থাকলে প্রথমে তা সংশোধন করতে হবে।
- রেজিষ্ট্রেশন কার্ড সংশোধনের পর শুধুমাত্র শেষ বর্ষের এডমিট কার্ড সংশোধন করা যাবে।
- এরপর সাটিফিকেট ও নম্বরপত্র একইসাথে সংশোধন করা যাবে।
- সবগুলো সংশোধনের পর Online Data Correction এর আবেদন করতে হবে।
- মাস্টার্স/বিএড/LLB সাটিফিকেট সংশোধন করতে হলে আগে অনার্স/ডিগ্রী(+প্রিলী) রেজিষ্টেশন কার্ড সংশোধন করতে হবে।
বি:দ্র: নাম সম্পূর্ণ পরিবর্তন করতে এফিডেভিট লাগবে
রেজিষ্টেশন কার্ড সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র:
১. ডীন বরাবর কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র। (Download Form below)
২. পাসপোর্ট সাইজের এক কপি ছবি (অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত)।
৩. মূল রেজিষ্ট্রেশন কার্ড
৪. SSC ও HSC সনদপত্রের সংশোধিত কপি।
৫. বোর্ড সংশোধনের চিঠি (অনুমোদন পত্র) (যদি SSC ও HSC সংশোধিত হয়ে থাকে)
৬. ছাত্র/ছাত্রী এর জাতীয় পরিচয়পত্র (NID)
৭. পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID) (যার যার নামে ভূল আছে)।
নাম আমূল পরিবর্তন (Full Name Change) করতে চাইলে অবশ্যই ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিট লাগবে।



إرسال تعليق