জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষা- ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ও সময় প্রকাশিত হয়েছে।
ভর্তি পরীক্ষার তারিখ: ২৫ এপ্রিল ২০২৬, শনিবার
সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
স্থান: প্রবেশপত্রে (Admit Card) উল্লিখিত কলেজ কেন্দ্র
[পরীক্ষার্থীকে অবশ্যই ইস্যুকৃত প্রবেশপত্রসহ সকাল ১০:১৫ মিনিটের মধ্যে তার জন্য নির্বাচিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে।]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল ২০২৬ তারিখ রোজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।
১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট http://nu.ac.bd/admissions এর Applicant Login (Honours Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে।
এছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Honours Tab এর Admit Card Download অপশন থেকে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করা যাবে।
পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ (২৫ এপ্রিল ২০২৬) এর অন্তত তিনদিন পূর্বে কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে অথবা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েবসাইট থেকে তার আসন বিন্যাস জেনে নিতে হবে।
পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) ও HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং প্রবেশপত্র (Admit Card) এ উল্লিখিত সকল নির্দেশনা মেনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
Post a Comment